ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো তিন ফরম্যাটে হোয়াইটওয়াশের লক্ষে বাংলাদেশ

তিন ফরম্যাটের সিরিজেই হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ছটায়। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে একসঙ্গে তিন ফরম্যাটেই সিরিজ জিতবে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-২০ তে দাপটে জয়ের পরও সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের একাদশে কিছুটা পরিবর্তন আসতে পারে। এ ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। তবে তার স্থানে আরেক বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া শফিউল ইসলামের জায়গায় খেলতে পারেন আল-আমিন হোসেন।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রথম ম্যচের মতো শেষ ম্যাচেও  টিকিট বিক্রিও সীমিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একটির বেশি টিকিট কাউকে দেয়া হচ্ছে না বিসিবি। প্রথম ম্যাচের দিন বিকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : মোহাম্মাদ নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মাদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, আল-আমিন হোসেন ও মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন