ঢাকা | বৃহস্পতিবার
৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

এশিয়া কাপের আয়োজক পাকিস্তান টুর্নামেন্টটি আয়োজনে সর্বোচ্চ চেষ্টা চালায়, ভারতের আপত্তি থাকায় তারা হাইব্রিড মডেলেও প্রস্তাব করে।

এশিয়া কাপের আয়োজক পাকিস্তান টুর্নামেন্টটি আয়োজনে সর্বোচ্চ চেষ্টা চালায়, ভারতের আপত্তি থাকায় তারা হাইব্রিড মডেলেও প্রস্তাব করে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেলটি ছিল টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। ভারতের ম্যাচসহ বাকিগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে (আরব আমিরাত বা শ্রীলঙ্কা)।

অবশেষে পাকিস্তানের দেয়া সেই হাইব্রিড মডেলেই এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাদের সেই প্রস্তাব অনুমোদন দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তান গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। তাই তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দিয়ে আসছিল পিসিবি। তবে তাতেও বাংলাদেশ-ভারতসহ অন্য দেশগুলোর সমর্থন না থাকায় সেই প্রস্তাব ভেস্তে যায়।

তবে এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এবার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। তবে আমিরাতে নয়, পাকিস্তানের সঙ্গে সহযোগী আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বাইরে এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচই লঙ্কানদের মাটিতে অনুষ্ঠিত হবে। ভারতীয় বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এই তথ্য জানিয়েছে।

শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে পিটিআই বলছে, পাকিস্তানের দেয়া প্রস্তাব অনুসারে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ তাদের মাটিতে অনুষ্ঠিত হবে। ভারত এবং টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

পাকিস্তানে হওয়া গ্রুপ পর্বের এক ম্যাচে পাকিস্তান ও নেপাল মুখোমুখি হবে। এছাড়া শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানেরও একটি করে ম্যাচ হবে পাকিস্তানে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন