জয়পুরহাটে গতকাল (শনিবার) সন্ধ্যায় পুলিশ সুপার ১ম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক (বিলো-২০০০) দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়- গতকাল (শনিবার) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জয়পুরহাট পুলিশ লাইনস্ ড্রিলশেডে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ মাসুদুর রহমান মল্লিক দীপু।

এ প্রতিযোগিতায় ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জেলার মোট ১১০জন প্রতিযোগীর মধ্যে মোট ২৬জন দাবারু পুরস্কৃত হয়েছেন।
এর মধ্যে নম্বরের ভিত্তিতে (সর্বোচ্চ নম্বর পেয়ে)-খুলনার বাপ্পি প্রথম, (Rank-01), ভারতের সোহম দে ও রওনক পাঠক ২য় ও ৩য় (Rank-02 ও Rank-03) এবং ময়মনসিংহের অভিক সরকার ৪র্থ স্থান অধিকার করেন।
আনন্দবাজার/শহক




