ঢাকা | বৃহস্পতিবার
৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৪০৪ রানে গুটিয়ে গেল ভারত

৪০৪ রানে গুটিয়ে গেল ভারত

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে খেলতে নামে ভারত। আজ আরো ১২৬ রান যোগ করে, ৪০৪ রানে অলআউট হয়ে ভারত।

বাংলাদেশকে আজ প্রথম ব্রেক থ্রো এনে দেন পেসার এবাদত হোসেন। ৮৬ রান করা শ্রেয়াস আয়ারকে ফেরান পেসার তিনি, তখন ভারতের স্কোর ৭ উইকেটে ২৯৩ রান।

এরপর কুলদ্বীপ যাদবকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন রবিচন্দ্রন অশ্বিন। সেই জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। ৫৮ রান করা অশ্বিনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন