ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ধোনির পর চেন্নাই’র অধিনায়ক হলেন জাদেজা

আইপিএলে মহেন্দ্র সিং ধোনি দীর্ঘ ১৪ বছর নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক ছিলেন শুধুমাত্র চেন্নাই সুপার কিংসের। অবশেষে এবার থামলেন অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজিটির কাপ্তানের জায়গাটা ছেড়ে দিলেন এবার।

দুইদিন পর এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে চেন্নাই। এর আগে হঠাৎ করেই অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার। নেতৃত্বের গুরুভারটা সতীর্থ রবীন্দ্র জাদেজার কাঁধে  তুলে দিলেন এমএস ধোনি।

আজ বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে চেন্নাই’র কর্তৃপক্ষ। এক যুগেরও বেশি সময় পর অতি পরিচিত এক দৃশ্যপটে পরিবর্তন আসতে যাচ্ছে। আগে চেন্নাই’র ক্রিকেটাররা ধোনির নেতৃত্বে মাঠে নেমেছেন। এবার ধোনি নিজেই মাঠে নামবেন জাদেজার নেতৃত্বে।

২০০৮ সাল থেকে আইপিএলের অভিষেক আসর থেকেই চেন্নাই’কে এতদিন নেতৃত্ব দিয়ে গেছেন এমএস ধোনি। হঠাৎ করেই দলের নেতৃত্ব ছেড়ে দেয়ার মতো সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট দুনিয়াকে চমকে দিলেন ৪০ বছর বয়সী সুপারস্টার ধোনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন