মানিলন্ডারিং-সহ আত্মসাৎ ও দুর্নীতি, রাজস্ব ফাঁকি বা বকেয়াসহ অব্যবস্থাপনার মাধ্যমে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩ হাজার ৬৮৭ কোটি টাকা ক্ষতি করেছে কোম্পানির স্থগিত হওয়া পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এ সংক্রান্ত একটি চিঠি গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে পাঠিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আর্থিক ক্ষতির বিষয়ে ৭৪ পৃষ্ঠার ওই রিপোর্টও পাঠানো হয়েছে।
আইডিআরএ’র পরিচালক (উপ-সচিব) মো. শাহ আলমের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগকৃত অডিট ফার্ম মেসার্স একনবীন কর্তৃক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর প্রভিশনাল ইন্টেরিম রিপোর্ট প্রেরণ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে উদঘাটিত ৩ হাজার ৬৮৭ কোটি টাকার অর্থ আত্মসাৎ ও দুর্নীতি, রাজস্ব ফাঁকি/বকেয়া এবং অব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানিটির আর্থিক ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে মানিলন্ডারিংয়ের মতো অপরাধ সংঘটিত হওয়ার বিষয়েও উল্লেখ করা হয় বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
আনন্দবাজার/এম.আর
