আমরা খেয়ালের বশে অনেকেই এমন কিছু কাজ করে ফেলি যার ফলে অজান্তেই প্রশস্ত হয় মৃত্যুর পথ। অর্থাৎ আমরা প্রতিনিয়ত এমন কিছু সাধারণ ভুল করি, যা আমাদের মৃত্যুর কারণ হতে পারে। চলুন জেনে নিই কোন কাজগুলো হয়ে উঠতে পারে মানুষের অকাল মৃত্যুর কারণ-
- একজন মানুষের না খেয়ে মারা যাওয়ার সম্ভাবনার থেকে না ঘুমিয়ে মারা যাবার সম্ভাবনা বেশি। পর পর দুই সপ্তাহ যদি কেউ না ঘুমিয়ে থাকে সেক্ষেত্রে ঘটতে পারে মৃত্যু।
- প্রায় সব মানুষই গান শুনতে ভালোবাসেন। তবে সেই গানই হতে পারে মৃত্যুর কারণ। মানুষের মৃত্যু ঘটাতে পারে ১৮৫ ডেসিবেলের বেশি শব্দ প্রাবল্যের গান। মানুষের হৃদয়ন্ত্রে আঘাত হানে উচ্চ ডেসিবেলের গান।
প্রশিক্ষণ ছাড়া কেউ যদি জলের নিচে টানা ৪ মিনিট মাথা ডুবিয়ে রাখেন, তার মস্তিষ্ক বিকল হতে শুরু করে। টানা ৬ মিনিট যদি কেউ এ রকমভাবে থাকেন, তবে সেই ব্যক্তির মৃত্যুর ঝুঁকি রয়েছে।
অনেকেই চকলেট খেতে ভালোবাসেন। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অল্প সময়ের মধ্যে কেউ যদি একসঙ্গে ৮৫টি চকলেট বার খেয়ে ফেলেন, তাহলে তার মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে।
আনন্দবাজার/ টি এস পি
