ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ ভিকি-ক্যাটরিনার আইনি বিয়ে

বর্তমানে বলিউড সরগরম ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে। রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদে আগামী ৯ ডিসেম্বর মালাবদল করবেন এই তারকা জুটি। এমনটাই বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

খবরের তথ্য অনুযায়ী, ৯ ডিসেম্বরের অনুষ্ঠানের আগে আজ শুক্রবার আইনি বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা। ইতোমধ্যে ভিকির ইনস্টাগ্রাম প্রোফাইলে তার পুরনো বন্ধুদের সঙ্গে ছবি দেখা গেল। প্রশ্ন হলো, বিয়ের আগে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর যে রীতি, তারই ছবি ধরা পড়ল বুঝি?

তবে বর-কনের তরফ থেকে এখনও বিয়ের খবরে সিলমোহর পড়েনি। সংবাদমাধ্যমের দৌলতে প্রতি মুহূর্তের খবর প্রকাশ পাচ্ছে। বিয়েতে অতিথি কারা? নৃত্যানুষ্ঠানের পরিকল্পনার দায়িত্ব কাদের কাঁধে? কতগুলো হোটেল বুক করা হয়েছে, এইসব তথ্যই এখন প্রকাশ্যে।

যদি এসব খবর সত্যি হয়ে থাকে, তবে আজ শুক্রবার বিয়ে আইনি বিয়ে সারতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। এরপর ৬ থেকে ১১ তারিখ পর্যন্ত রাজস্থানে জমজমাটি বিয়ে করবেন এই জুটি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন