মহামারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, হাঁচি, কাশির মতো সমস্যা দেখা দেয় এটা সবারই জানা। তবে যাদের অ্যাজমার সমস্যা আছে তাদের জন্য করোনা বাড়তি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তাই করোনাকালে চিকিৎসকরা অ্যাজমা রোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। যেগুলো মেনে চললে ঝুঁকি অনেকটাই কমবে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, যাদের অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। তাই যাদের অ্যাজমার সমস্যা অথবা শ্বাস-প্রশ্বাসের সমস্যা রয়েছে, তারা করোনা সংক্রমণ থেকে বাঁচতে কী করবে এই পরামর্শ দিয়েছে চিকিৎসকরা।
যারা নিয়মিত ইনহেলার নিয়ে থাকেন তারা অবশ্যই নিয়ম মেনে ইনহেলার ব্যবহার করুন। ইনহেলার অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখবেন। ধূমপান এই রোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। তাই ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।
অ্যাজমা রোগীদের জন্য সাবধানতা
১. যদি আপনি অ্যাজমা রোগী হন এবং সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই টিকা নিন।
২. যদি আপনি ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর সংক্রামিত হন তাহলে দ্বিতীয় ডোজটি নেওয়ার জন্য কমপক্ষে এক মাস অপেক্ষা করুন।
৩. অ্যাজমা ছাড়াও যদি ক্যানসার, এইচআইভি থাকে তবে ভ্যাকসিন নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
৪. খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হবেন না। প্রয়োজন হলে দুটি মাস্ক পরুন।
৫. ধূমপান এড়িয়ে চলুন।
৬. ইনহেলার ও নির্ধারিত ওষুধ থাকলে সেগুলো সেবন করুন। সব সময় প্রয়োজনীয় ওষুধের স্টক রাখুন।
৭. পুষ্টি এবং প্রোটিনসমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন।
৮. বাইরের খাবার থেকে দূরে থাকুন।
আনন্দবাজার/টি এস পি
