প্রথমবারের মতো দেশে মোবাইল ফোন বানাতে যাচ্ছে নোকিয়া। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নোকিয়ার মূল সংস্থা এইচএমডি গ্লোবালের ব্যবসায়িক বিভাগের প্রধান ফারহান রশিদ।
বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শিল্প যাত্রা শুরু করে ২০১৭ সালে। দেশে প্রথম ফোন উৎপাদন শুরু করেছিল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এরপর থেকে দেশে মোবাইল ফোন উৎপাদন শুরু করে স্যামসাং, সিম্ফোনি, ওপ্পো, রিয়েলমিসহ মোট ১০টি ব্র্যান্ড।
ব্র্যান্ডগুলো স্থানীয় বাজারে ৮৫ শতাংশ স্মার্টফোন উৎপাদল করে থাকে। ৫৫ শতাংশ স্মার্টফোন ও ফিচার ফোনের স্থানীয় চাহিদা পূরণ করে থাকে তারা।
বিটিআরসির তথ্য অনুসারে, ২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোবাইল হ্যান্ডসেটের মোট উৎপাদন ও আমদানি ছিল ২৯ দশমিক ৪৮ মিলিয়ন ইউনিট। যার মধ্যে ১৬ দশমিক ২১ মিলিয়ন ইউনিট স্থানীয়ভাবে ১০টি সংস্থা তৈরি করেছিল। এবং ১৩ দশমিক ২৭ মিলিয়ন ইউনিট আমদানি করা হয়েছিল।
আনন্দবাজার/টি এস পি
