ভারতের বিভিন্ন সীমান্তে লেগেই আছে হামলা-উত্তেজনা। কাশ্মীর, লাদাখ কিংবা নেপাল সীমান্ত নানা কারণেই হামলা সংঘর্ষ ও হতাহতের ঘটনা নিয়মিত ঘটছে। এবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে আধা-সামরিক বাহিনীর উপর গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে।
রাজ্যটিতে ভারতীয় আধা-সামরিক বাহিনী আসাম রাইফেলসের একটি টহল দলের ওপর হামলাটি হয়েছে। এই ঘটনায় ওই বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এই ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে ওই অঞ্চলে ব্যাপক তল্লাশী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
গত মঙ্গলবার আসাম রাইফেলসের একটি পানিবাহী গাড়ির ওপর গ্রেনেড হামলা চালানো হয়েছে। তারপর গাড়িটি লক্ষ্য করে করা হয়েছে গুলিবর্ষণও। এই ঘটনায় এক জওয়ান নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, হামলার ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে ওই অঞ্চলে ব্যাপক তল্লাশী অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তবে হামলাকারীদের করতে ভারতীয় নিরাপত্তা বাহিনী সক্ষম হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আনন্দবাজার/টি এস পি
