ঢাকা | বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সানি লিওনকে চরিত্রহীন বলায় বাংলাদেশে সমালোচনার ঝড়

সানি লিওনকে চরিত্রহীন বলেছেন দেশের একজন সিনিয়র সাংবাদিক। সম্প্রতি এ ধরনের একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়।

বিষয়টির নিন্দা জানিয়েছেন অনেকেই। সানি লিওনকে হেয় করে প্রকাশিত ওই লেখার প্রতিবাদ করে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা গেছে অনেককেই।

এ বিষয়ে সাংবাদিক ফখরুল ইসলাম বলেন, উনি যে সানি লিওনকে চরিত্রহীন বলেছেন এটা ঠিক নয়। কাউকে তিনি এভাবে বলতে পারেন না। সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কাছ থেকে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কাম্য নয়।

এ নিয়ে সোশ্যাল মিডিয়া একটিভিস্ট আপন ফেসবুকে লিখেছেন, সানি লিওন এখন বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের মধ্যেই একজন। আমার মতে পত্রিকায় সানিকে চরিত্রহীন বলে তিনি ব্যক্তি হিসেবে তাঁকে কটাক্ষ করেছেন।

ফেসবুকে একজন লিখেছেন, তিনি সানি লিওনের চরিত্রের সাথে করোনা ভাইরাসের চরিত্রের তুলনা করেছেন। সানি লিওন কি ঘুষ খেয়েছে? অর্থ আত্মসাৎ করেছে? প্রতারণা করেছে? – না করে নাই। সানি লিওন পর্ণ স্টার, হলিউডের পরে দুনিয়ার সবচেয়ে বড়ো ইন্ডাস্ট্রির স্টার। পর্ণগ্রাফি এজ রেস্ট্রিকটেড, কিন্তু অপরাধ না, নিষিদ্ধ না। ইউরোপের বহু মেয়ে আছে যারা পর্ণ স্টার, যাদের মানুষ সেই পেশার কারণেই চেনে এবং সম্মান করে। তাইলে সমস্যা কি? সমস্যা হচ্ছে এই যে এইদেশে নারীর চরিত্র নিয়ে কথা বললে দুইটা বেকুব হেহে করে বাহবা দেয়, নারীর পোশাক নিয়ে কথা বলে তারা নিজেদের লালসাকে একটা জাস্টিফিকেশানের টুল বানিয়ে নিতে পারে। বলতে পারে- ওর চরিত্র খারাপ তাই গায়ে হাত দিছি। অথচ গায়ে হাত দেয়া মানে যে নিজের চরিত্রহীনতা সেইটা তাদের মাথায় নাই।

এই লেখা দেখে নিন্দা প্রকাশ করেছেন অনেকেই। এমন দায়িত্বশীলদের কাছ থেকে বিরুপ মন্তব্যে কেউ কেউ প্রকাশ করেছেন হতাশাও। কারো পেশা যেমনই হোক ব্যক্তিগত ভাবে হেয় করা কখনোই কাম্য নয় বলেই মত দিয়েছেন নেটিজেনরা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন