বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় খাবার না পেয়ে বেরিয়ে পড়েছে ক্ষুধার্ত দুই ভাল্লুক। সম্প্রতি ভারতের ছত্তিশগড়ের একটি মন্দিরের ডাস্টবিন হাতড়ে খাবার খুঁজছে ক্ষুধার্ত দুই ভাল্লুক। এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, মন্দিরের ডাস্টবিনে চারপাশ হাতড়ে খাবার খুঁজছে একটি ক্ষুধার্ত ভাল্লুক। কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে অন্য আরেকটি ভাল্লুক।
ভাল্লুকের ভিডিও ফুটেজটি টুইটারে শেয়ার করেছিলেন মধ্যপ্রদেশের বন বিভাগের আধিকারিক অর্পিত মিশ্র। ভিডিওটি শেয়ার করে তিনি জানান, মন্দিরে আগত ভক্তরা তাদের যে খাবার বা প্রসাদ দেয় ভাল্লুকগুলো তার উপরই নির্ভরশীল। লকডাউনের ফলে সমস্ত ধর্মীয় উপাসনালয় বন্ধ। ফলে ভাল্লুকগুলোও কোনো খাবার পাচ্ছেনা। খাবারের খোঁজেই ডাস্টবিনে যেতে বাধ্য হচ্ছে ওরা।
এদিকে, করোনার সংক্রমণ রোধে ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। এতে করে মানুষের পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যপ্রাণীরাও। সাধারণ মানুষকে তাদের বাড়ির চারপাশে থাকা কুকুর, বিড়াল এবং পাখিদের খাওয়ানোর জন্য অনুরোধ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিয়ুরাপ্পা।
আনন্দবাজার/শাহী
