ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিএসে বয়সসীমা নিয়ে হাইকোর্টের রুল জারি

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণের সময় ২১ বৎসরের নিম্নে বা ৩০ বৎসরের উর্ধে বয়স থাকলে পরীক্ষা দিতে পারবে না এমনটাই রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে আইনমন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, শিক্ষা সচিব ও মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত রাষ্ট্রপক্ষে ছিলেন।

যে মাসে কমিশন কর্তৃক বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন জারি করা হবে সেই মাসের প্রথম তারিখে কোন প্রার্থীর বয়স ২১ বৎসরের নিম্নে বা ৩০ বৎসরের উর্ধে হইলে তিনি উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রার্থীর বয়স বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আলতাফ হোসেন জানান, ৩২ বছর বয়সসীমা জুডিশিয়াল পরীক্ষায়। কিন্তু এখানে সেটা ৩০ বছর। এটা সংবিধানের ২৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে – এটা ওই অনুচ্ছেদে বলা হয়েছে। আদালত শুনানি শেষে রুল জারি করেছেন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন