ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের জন্য ১৭৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশের যুবারা। এ ম্যাচে জয় পেলেই প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে যুবা টাইগাররা। বাংলাদেশের যুবাদের একের পর এক আঘাতে শুরু থেকেই ধুকতে থাকে ভারত। ১৬ বল বাকি রেখেই ১৭৭ রানে অল-আউট হয় ভারত।

ভারতের যুবারা টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে। মাত্র ৯ রানের মাথায় অভিষেক সাজঘরে ফেরান ব্যক্তিগত ২ রান করা সাক্সেনাকে। এরপর ওপেনার জয়সোওয়াল সথীর্ত তিলক বার্মাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন। তানজিম হাসান সাকিবের শিকার হন তিলক। রকিবুল হাসান ফেরান ভারতীয় অধিনায়ক প্রিয়ম গার্ককে।

ভারতের ইনিংসের ৩৯.৫ ওভারের সময় শরিফুল ইসলাম এর বলে ক্যাচ তুলে মাঠ ছাড়েন জয়োসওয়াল। তার পরের বলেই সিদ্ধেশ ভিরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরিফুল। শরিফলের জোড়া আঘাতের পর রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরে দ্রুব জোরেল। তখনই খেলার নিয়ন্ত্রন চলে আসে বাংলাদেশের হাতে।

তার পরপরই শরিফুলের বলে রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন রবি বিসনো।  অভিষেকের ৯ম ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় এককোলেকার। এরপর আর কোন ভারতীয় ব্যাটসম্যান কে দাঁড়াতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ফলে ভারতের যুবারা ৫০ ওভারের আগেই অলআউট হয় মাত্র ১৭৭ রানে। বল হাতে তিনটি উইকেট নেন অভিষেক দাস। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তানজিম সাকিক। রকিবুল হাসান পেয়েছেন একটি উইকেট।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন