ঢাকা | শুক্রবার
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসরের পর্দা নামবে আজ। গত সোমবার বাণিজ্য মেলার চলতি আসরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবার মেলায় মোট ৩৮টি প্রতিষ্ঠানকে ১৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে।

মেলায় দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন স্থাপনের জন্য সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান ইশো।

মেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ‘মেলায় লিখিত অভিযোগ পড়েছে ৪৩টি। এর মধ্যে ৩৬টি অভিযোগ সমঝোতা করা হলেও বাকি সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অনিয়মের কারণে ২৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে মোট ৩৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আনন্দবাজার/তাঅ

সংবাদটি শেয়ার করুন