ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আতিকের অভিপ্রায়ে পাওয়া সকলের নিয়োগ বাতিল

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সকলের নিয়োগ বাতিল করেছে সংস্থাটি।

আজ (সোমবার) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নিয়োগ বাতিল করার তথ্য়টি নিশ্চিত হয়।

আদেশটিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী, স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ মোতাবেক নিয়োগকৃত সকল উপদেষ্টা, পরামর্শক এবং কুক ও পিয়নদের নিয়োগ ১৯ আগস্ট থেকে বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন