ঢাকা | বৃহস্পতিবার
৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচকের উত্থান

শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) বেড়েছে সবগুলো সূচকের মান। তবে ডিএসইতে লেনদেন কমলেও, বেড়েছে সিএসইতে।

শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) বেড়েছে সবগুলো সূচকের মান। তবে ডিএসইতে লেনদেন কমলেও, বেড়েছে সিএসইতে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ডিএসইতে বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪১ দশমিক ০৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৬৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৯৭ দশমিক ০২ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ দশমিক ৪১ পয়েন্টে।

তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৭৫০ কোটি ৮৫ লাখ টাকায় শেয়ার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১০৪ কোটি ৩৪ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া ডেল্টা লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লুব-রেফ, অ্যাসোসিয়েট অক্সিজেন, সি পার্ল, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও জেনারেসন নেক্সট ফ্যাশানস শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

ডিএসইতে বৃহস্পতিবার ৩৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮০টি কোম্পানির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৮৫টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতে বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১ কোটি ৩২ লাখ টাকা।

সিএসইতে এদিন বেড়েছে সবকটি সূচকের মানও। সিএএসপিআই সূচক ১৩ দশমিক ৬৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩১ দশমিক ৮৮ পয়েন্টে ও ১১ হাজার ১৮৮ দশমিক ২৮ পয়েন্টে।

এ ছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে শূন্য দশমিক ১০ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩১৬ দশমিক ০৫ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট ও সিএসআই সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৫৬ দশমিক ০৯ পয়েন্টে ও ১ হাজার ১৭৯ দশমিক ৬৩ পয়েন্টে।

সিএসইতে ২১২ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে৬০টি ও অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ার দর।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন