ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জেএমআই হসপিটালের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

জেএমআই হসপিটালের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটালের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ২৫ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৮৪ টাকায়।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর। তবে এজিএম কোথায় (স্থান) অনুষ্ঠিত হবে সেই তথ্য জানা যায়নি।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন