ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাব-৯ এর ১৩ সদস্য করোনা আক্রান্ত

যতই দিন যাচ্ছে ততই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সম্প্রতি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ এর ১৩ সদস্য। এই প্রথম র‍্যাব-৯ এর কোন সদস্য করোনা আক্রান্ত হলেন।

র‌্যাব-৯–এর পুলিশ সুপার সত্যজিৎ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার (২৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

তিনি জানান, আমাদের ১৩ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাদের তেমন কোনো উপসর্গ ছিলোনা।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন