ঢাকা | বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা: বিআরবি হাসপাতালে ১৫ নার্সসহ ২৫ জন আক্রান্ত

সম্প্রতি ঢাকার বিআরবি হাপাতালের ২৩ জন স্টাফ ও ২ জন ভর্তি রোগীসহ মোট ২৫জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

গত মঙ্গলবার (২১শে এপ্রিল) পরীক্ষা করা কোভিড-১৯ টেস্টে তাদের সংক্রমণ ধরা পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক সূত্রে জানা যায়, তথ্য গোপন করে করোনা আক্রান্ত রোগী ভর্তি হওয়ার পরই হাসপাতালের স্টাফরা আক্রান্ত হয়েছেন।

সূত্র আরো জানায়, গত কয়েক দিন ধরে হাসপাতালের কয়েকজন ডাক্তার ও নার্স অসুস্থ বোধ করায় তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেখানে ১৫জন নার্সসহ ২৩ জন স্টাফের করোনা ধরা পরে।

এছাড়া হাসপাতালে ভর্তি থাকা আরো ২জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এঘটনার পরই হাসপাতালের ৬ষ্ঠ তলা লকডাউন করা হয়েছে। তবে হাসপাতালটির কার্যক্রম এখনো চালু রয়েছে।

উল্লেখ্য, হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তথ্য গোপন করে রোগী ভর্তি হয়েছিলেন। এরপরই এ সংক্রমণ ঘটেছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন