ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রকাশ

প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার (১২ জানুয়ারি) গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে। ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয় এবং এতে লেখা রয়েছে, ‘গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।’

প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মোট আটটি ফটোকার্ড ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। এর লক্ষ্য হলো জনগণকে গণভোট সম্পর্কে সচেতন করা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

সরকারি উদ্যোগের অংশ হিসেবে দেশে ব্যাপক কর্মসূচি শুরু হয়েছে, যার মধ্যে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণকে গণভোটে অংশ নেওয়ার গুরুত্ব ও ইতিবাচক ধারণা তৈরি করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন