ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জোটের আসন বণ্টন চূড়ান্ত হতে যাচ্ছে আগামীকাল বা পরশু

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আগামীকাল বা পরশুর মধ্যেই দেওয়া হবে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

জামায়াত আমির বলেন, এখনো আসন সমঝোতা চূড়ান্ত হয়নি, তবে আগামীকালের মধ্যে বা পরশু সবার সামনে তা প্রকাশ করা হবে। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে, ২১ জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু হবে।

ইইউ এবার ২০০ প্রতিনিধি পাঠাবে, যারা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় পর্যবেক্ষণ করবেন। জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে নির্বাচনের পরে খোলা মনে আলোচনা করতে চান, তবে তা নিঃশর্ত নয়। প্রশাসনের অনেকেই আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছেন, কিন্তু তিনি আশা প্রকাশ করেন, তারা বদলাবেন বা বাধ্য হয়ে বদলাতে হবে।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন