আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো আপিল শুনানি কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে এ শুনানি শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে আপিল শুনানির দ্বিতীয় দিনে (রোববার) নির্বাচন কমিশন ৫৮টি আবেদন মঞ্জুর করে। একই দিনে ৭টি আবেদন নামঞ্জুর করা হয় এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।প্রথম দিনের শুনানিতে ইসি ৫২টি আপিল মঞ্জুর করে, যার মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিন ১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়। এছাড়া তিনজন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রাখা হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




