ঢাকা | বৃহস্পতিবার
৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে টেলিফোন নম্বর ঘোষণা

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কমিশনের প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সেল দেশের সাধারণ নাগরিকদের জন্য একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা হিসেবে কাজ করবে। জনগণ যে কোনো সময়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোট প্রক্রিয়ায় অনিয়ম, ভোটারদের প্রতি হুমকি বা অপপ্রচার সম্পর্কিত অভিযোগ বা তথ্য জানাতে পারবেন। যোগাযোগের জন্য মোট পাঁচটি টেলিফোন নম্বর নির্ধারণ করা হয়েছে, যা হলো ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা সমন্বয় সেল জাতীয় নির্বাচন এবং গণভোট চলাকালীন সময়ে কার্যকর থাকবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলটির মাধ্যমে প্রাপ্ত অভিযোগ ও তথ্য পর্যবেক্ষণ করে প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে।

এ ছাড়াও সেলটি জনগণের সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এবং ভোটারদের যেন নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকে তা নিশ্চিত করবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই সেল কার্যক্রম ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং প্রয়োজনীয় হলে সময় বৃদ্ধি করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন