ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাচেষ্টাকারীদের পরিচয় প্রকাশ করা সম্ভব নয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের বিষয়ে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৫ ডিসেম্বর) ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, ডাকসু নেতাদের দাবি যৌক্তিক এবং এর বাস্তবায়ন আরও দ্রুত করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, “ওসমান হাদি বর্তমানে অসুস্থ, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এজন্য দোয়া কামনা করছি।” হত্যাচেষ্টাকারীরা দেশে আছেন কি পালিয়ে গেছেনএ বিষয়ে উপদেষ্টা বলেন, “সবকিছু এখানে বলা সম্ভব নয়।”

সংবাদটি শেয়ার করুন