শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাবার পানি পরিবেশনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাফেটেরিয়া ও কমনরুমগুলোতে পানির ফিল্টার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়ায় নিরাপদ খাবার পানি দেয়ার লক্ষ্যে আমরা অনেক আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলাম। এ লক্ষ্যে ধীরে ধীরে প্রয়োজনীয় সব জায়গায় পানির ফিল্টার দেয়া হবে। আজকে দুইটি ফিল্টার দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ও কার্যনির্বাহী সদস্য মেফতাহুল হোসেন আল মারুফ




