ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের উদ্বেগ জানাতে ভারতের হাইকমিশনারকে তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানানোর সুযোগ দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছেরবিবার (১৪ ডিসেম্বর) সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন

সময় বাংলাদেশ সরকার ভারতের কাছে তার উদ্বেগ তুলে ধরে জানায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকেবাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়ায়’ সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও জানায়। পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে ভারতীয় রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং এই ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধ করার পাশাপাশি তাদের বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করার জন্য ভারতের সহযোগিতা চাওয়া হয়।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধ করতে, এবং যদি তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে, তবে তাদের অবিলম্বে গ্রেফতার ও বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করার বিষয়েও ভারত সরকারের সাহায্য চাওয়া হয়েছে।

বাংলাদেশ সরকার আশা করছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে।

এই প্রসঙ্গে হাইকমিশনার প্রণয় ভার্মা জোর দিয়ে বলেন, ভারত শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন