ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আজকের কর্মসূচি

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। অর্থ উপদেষ্টার কর্মসূচি অনুযায়ী বিকাল ৩টা ৩০ মিনিটে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রাজনৈতিক দলের কর্মসূচি অনুযায়ী বিএনপি সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অধ্যাপক ড. মাহবুব উল্লাহর লেখা চারটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল ৪টায় খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউটে ‘বিএনপির দেশগড়া’ শীর্ষক আলোচনাসভায় ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মতবিনিময়সভায় অংশ নেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনসিপির পক্ষ থেকে বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বেগম রোকেয়ার ভাবনা ও সাম্প্রতিক প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

সংবাদটি শেয়ার করুন