ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৩১ ডিসেম্বর ঘোষণাপত্র দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

৩১ ডিসেম্বর দেয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র। ছাত্র জনতার উপস্থিতিতে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রাতিষ্ঠানিক ও দালিলিক স্বীকৃতির দাবিতে সেই দিন জাতীয় শহিদ মিনার থেকে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণ আসবে।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা আসবে জুলাই প্রক্লেমেশন। সেই দিন শহীদের পরিবার ও আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবেন। একই সঙ্গে শহিদ মিনারে সমবেত হবেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি। আগামী নির্বাচন, রাষ্ট্রসংস্কার ও জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের বিচার সহ নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফল নিয়েই এই ঘোষণা পত্র বলে জানানো হয়।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ৩১ ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২ এর সংবিধানকে কবর দেয়া হবে।

সারজিস আলম জানান, আগামী ৩১ ডিসেম্বর বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এ ঘোষণাপত্র দেবে তারা।

এর আগে গতকাল (শনিবার) সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়, ‘৩১ ডিসেম্বর ২০২৪, বিপ্লবীরা প্রস্তুত তো?’ পরের পোস্টে ইংরেজিতে লেখা হয়, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’।

সংবাদটি শেয়ার করুন