ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪শ’ ২০ জন দরিদ্র ও অসহায় শীতার্তের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া কম্বল বিতরণ করা হয়েছে ।

গতকাল (বৃহস্পতিবার) পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সব কম্বল বিতরণ করা হয়।

বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে- প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে এ সব কম্বল তুলে দেন-পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা।

সংবাদটি শেয়ার করুন