ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেলেন অর্থ সহায়তা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর আশ্রয়ণে বসবাস করা দশটি পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে পরিবারগুলোর ঘরের আসবাবপত্র, চাল, ডাল ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে হিলি ও পাঁচবিবির ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত জামিরুল ইসলাম ও শরীফ উদ্দীন বলেন, প্রতিদিনের ন্যায় আজকেও ভোরে কাজ করার জন্য মাঠে যাই। কারেন্টের তার থেকে আগুন লেগে আমাদের দশটি ঘরে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছু নেই।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা আ’ লীগের সভাপতি ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন