ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন হাজার কোটি ডলার বিনিয়োগের ক্ষেত্র হচ্ছে

দুই হাজার ৮০০ কোটি ডলার (২০.৮ বিলিয়ন ডলার) বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশে। রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও সিএসিসিআইয়ের যৌথ সংবাদ সম্মেলন শেষে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) আওতাধীন ২৮টি দেশের সম্মেলন শেষে ব্যবসায়ীরা জানান, লাইট ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, অবকাঠামো, খাদ্য প্রক্রিয়াকরণ ও পর্যটনসহ কয়েকটি সম্ভাবনাময় খাতে বিনিয়োগের এই সম্ভাবনা তৈরী হয়েছে।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত ৩৩তম সিএসিসিআই সম্মেলনের অর্জনের বিষয়ে তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও সিএসিসিআই সভাপতি সামির মোদি।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, সিএসিসিআই সম্মেলনে দুটি সমঝোতা হয়েছে। এর মধ্যে রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী দেশের ব্যবসায়িক চেম্বার ও এফবিআইয়ের মেম্বাররা সবাই ই-চেম্বারের গ্লোবাল প্ল্যাটফর্মে সংযুক্ত হবে। এতে করে আমাদের প্রত্যন্ত এলাকার চেম্বার ও মেম্বারদের উৎপাদিত পণ্য বিটুবি প্ল্যাটফর্মে বিশ্ব বাজারে তুলে ধরতে পারবেন।

তিনি আরো বলেন, আরেকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে ইন্টারন্যাশনাল কলেজ অব এডভান্স ইডুকেশন অস্ট্রেলিয়ার সঙ্গে। তারা এফবিসিসিআইয়ের সঙ্গে ট্রেনিং মডিউল শেয়ার করবে। ফলে আমাদের উদ্যোক্তাদের কর্ম সক্ষমতা বাড়বে। সিএসিসিআই নেটওয়ার্কের ভেতরে আমরা ২০.৮ বিলিয়ন ডলারের বিনিয়োগের ক্ষেত্র পেয়েছি। নতুন বিনিয়োগের খাতগুলোর মধ্যে ইনফাস্ট্রেকচার, হসপিটালিটি, মোটরবাইকের বাই পার্টস লিংকেজসহ অন্যান্য ইন্ড্রাস্ট্রি রয়েছে।

সিএসিসিআই সভাপতি সামির মোদি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি বেশ আশাব্যঞ্জক। বিদেশি বিনিয়োগের জন্য দেশটি প্রস্তুত। তাই বাংলাদেশে আগের তুলনায় বিনিয়োগে বেশি আগ্রহী বলে জানান সিএসিসিআইয়ের সভাপতি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন