ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা শিশু হাসপাতালে ১৫০ নার্স নিয়োগ

ঢাকা শিশু হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে। নিয়োগের জন্য ঢাকা শিশু হাসপাতাল থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

যোগ্যতা
চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারী অথবা তিন বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারী অথবা চার বছর মেয়াদী বেসিক বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধনধারী হতে হবে। অবশ্যই ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ এর দশম গ্রেড অনুযায়ী, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের এক কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ‘পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল’ এর অনুকূলে ৩০০ টাকার পে অর্ডার/ ব্যাংক ক্রাফট সংযুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র আগামী ৫ জুলাই দুপুর ২টার মধ্যে ‘পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় পৌঁছাতে হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন