রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংক এবং দুটি করপোরেশনে ‘সিনিয়র অফিসার’ পদে ৭৭১ কর্মকর্তা নিয়োগ দেবে সরকার।
এরমধ্যে সরকারের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকে ২৬৪ জন, জনতায় ১৩৯, রূপালীতে ২১১, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১১৩ এবং কর্মসংস্থান ব্যাংকে ৬ জন নিয়োগ দেওয়া হবে।এছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ৮ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
মঙ্গলবার এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রী থাকলেই আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়ঃ আগ্রহীরা আগামী ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি ২০০ টাকা। যা ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’ এর মাধ্যমে প্রদান করতে হবে।
বয়সঃ আবেদনকারীর বয়স হতে হবে ২০১৯ সালের ১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে এ আবেদন করতে হবে।
আনন্দবাজার/জায়েদ




