ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তে বিতর্ক প্রতিযোগিতা

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তে আয়োজিত হচ্ছে “মুজিব বর্ষ- EWUDC প্রজন্ম বিতর্ক”।

বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। এই আয়োজনের প্রেস মিডিয়া পার্টনার দৈনিক আনন্দবাজার পত্রিকা, রেডিও পার্টনার ঢাকা এফ.এম ৯০.৪, গুডিজ পার্টনার ভাইরাল শিল্ড এবং ফুড পার্টনার হিসেবে থাকছে কাচ্চির আলু।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবটি গড়ে ওঠে ১৯৯৯ সালে। প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই সাফল্যের সাথে বিতর্ক জগতে স্বকীয়তার সাক্ষর রাখতে সক্ষম হয়েছে ক্লাবটি। দীর্ঘ ২১ বছরের ক্লাবটি অর্জন করেছে একাধিক জাতীয় বিতর্ক পুরস্কার।

২১ বছরের ইতিহাসে ক্লাবটি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে প্রজন্ম বিতর্ক প্রতিযোগিতা, যেখানে নতুন ও পূর্ববর্তী প্রজন্মের বিতার্কিকরা সম্মিলিতভাবে দল গঠনের মাধ্যমে একে অন্যের সাথে যুক্তির লড়াই এ মেতে উঠবে।

৪ ডিসেম্বর অনুষ্ঠিত বাছাই পর্বের শ্রেষ্ঠ ৬ জন বক্তা পাচ্ছেন ১১ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর এ চুড়ান্ত পর্বে প্রাক্তন বিতার্কিকদের ৬ টি দলের সাথে দল গঠন করে বিতর্কে অংশগ্রহণ করার সুযোগ।

আজ ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দিনব্যপি অনুষ্ঠিত হচ্ছে প্রজন্ম বিতর্ক প্রতিযোগিতা ও ব্রেক নাইট এবং ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্রান্ড ফাইনাল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন