রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে আজ শনিবার লালকার্ড প্রদর্শন করেছে নিরাপদ সড়কের আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে নতুন কর্মসূচি হিসেবে তারা আগামীকাল (৪ ডিসেম্বর) সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে তারা।
আজ দুপুর ১টা ১০ মিনিটের দিকে লালকার্ড প্রদর্শনী কর্মসূচি শেষে এ নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে নিরাপদ সড়কের আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই শেষ। আমরা আবার আগামীকাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব।
শিক্ষার্থীরা আরও বলেন, মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের প্রতিবেদন চিত্র প্রদর্শন করব। এছাড়া আমাদের অভিভাবকসহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামীকালের আমাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।
আবব্দবাজার/এজে




