ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুগল আনবে স্মার্টওয়াচ

গুগল আনবে স্মার্টওয়াচ

আগামী বছর নিজস্ব ব্র্যান্ডের স্মার্টওয়াচ উন্মুক্ত করতে যাচ্ছে গুগল। খবর এনগ্যাজেট।

পিক্সেল ওয়াচ নাম নিয়ে আলোচনা চললেও সূত্রানুযায়ী স্মার্টওয়াচটির কোডনেম হবে রোহান। ফ্রেমবিহীন ওয়্যার অপারেটিং সিস্টেম পরিচালিত ডিভাইসটির ডিসপ্লে গোলাকার হবে।

বিশেষজ্ঞরা বলছেন, রোহান বাজারে আনা হলে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোর স্মার্টওয়াচ প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে যেতে পারে।

অন্যান্য সাধারণ স্মার্টওয়াচের মতো হার্ট রেট সেন্সর ও স্বাভাবিক ব্যাটারি ক্ষমতাসম্পন্ন হবে রোহান।

সূত্রমতে, প্রচলিত রিস্ট ব্যান্ডের বদলে এ স্মার্টওয়াচে গুগল নামাঙ্কিত স্ট্র্যাপ থাকবে। এছাড়া নাইটলাইট নামে ফিটবিটের মতো ফিচার থাকবে স্মার্টওয়াচটিতে।

দ্য ভার্জের তথ্যানুযায়ী, ফিটবিটের থেকে তুলনামূলক বেশি দাম হবে রোহানের। গুগলের নতুন স্মার্টওয়াচটি অ্যাপল ওয়াচের বড় প্রতিযোগী হিসেবে আবির্ভূত হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন