ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ রাসেলকে নিয়ে সিনেমায় গাইলেন মমতাজ

শেখ রাসেলকে নিয়ে তৈরি হচ্ছে ‘রাসেলের জন্য অপেক্ষা’ চলচ্চিত্র। সরকারি অনুদানে সেলিনা হোসেনের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নূরে আলম।

আর এ ছবিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন।

মমতাজ জানান, গানের শিরোনাম ‘ঝলমলে আকাশ যেমন আধারে ঢেকে যায়’। এ গানের কথা লিখেছেন হাসান মতিউর রহমান। ইমন সাহার সুরে গানটির সাউন্ড ইন্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আজম বাবু।

সম্প্রতি গানটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন মমতাজ।

‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন