ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সফল উদ্যোক্তা হতে চান?

মানুষ এমন একটি জীব যার জন্মই হয়েছে সফল হওয়ার জন্য। কেউ চাকরিতে, কেউ জনসেবায়, কেউ রাজনীতিতে আবার কেউ ব্যবসায়। সবাই ছুটছে সফলতার পেছনে। সফলতাই যেন তাদের আনন্দ।

মানুষ এমন একটি জীব যার জন্মই হয়েছে সফল হওয়ার জন্য। কেউ চাকরিতে, কেউ জনসেবায়, কেউ রাজনীতিতে আবার কেউ ব্যবসায়। সবাই ছুটছে সফলতার পেছনে। সফলতাই যেন তাদের আনন্দ।

কিন্তু সফলতার পথ সবসময়ই থাকে কাঁটাযুক্ত। এ পথ কখনোই মসৃণ নয়। এ পথ পাড়ি দিয়ে সফল হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন ইতিবাচক চিন্তা। একজন উদ্যোক্তা হিসেবে সব কিছুকে ইতিবাচক হিসেবে নিতে পারলেই সফলতা ধরা দেয় খুব সহজেই। বিশেষজ্ঞরা সফলতার কয়েকটি দিকে দৃষ্টি দিতে বলেছেন। আনন্দবাজারের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

দীর্ঘ পথ অতিক্রম করা
জীবনে সফল হতে হলে অবশ্যই দীর্ঘ পথ অতিক্রম করার চেষ্টা থাকতে হবে। এ পথ পাড়ি দিতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন হবে প্রতিভা বিকাশের। তাই সবসময় সৃজনশীল চিন্তার মাধ্যমে সফলতার পথ খুঁজে বের করতে হবে। কোনো পরিস্থিতিতেই উদ্বিগ্ন না হয়ে সময় নিয়ে চিন্তা করে ঠাণ্ডা মাথায় সমাধানের পথ বের করতে হবে। কৃতিত্বকে গুরুত্ব দিয়ে ব্যর্থতাকে ভুলে যেতে হবে। সততার সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি নেটওয়ার্ককে বাড়াতে হবে। সব সময় নতুন কিছু করার পরিকল্পনা করতে হবে।

বিকল্প পথ খোঁজা
এক পথে সফলতা আসেনি বলে যে সফলতার অন্য কোন পথ নেই তা কখনো চিন্তা না করে বিকল্প পথ খুঁজে বের করা চেষ্টা করতে হবে। কেননা প্রতিটি কাজেরই বিকল্প একটি পথ রয়েছে। প্রয়োজন শুধু খুঁজের বের করার অধম্য ইচ্ছা আর চেষ্টা। একবার ব্যর্থতা মানেই যে আর সফল হওয়া যাবে না তা কখনোই চিন্তা করা যাবে না। ব্যর্থতাই সফলতার নতুন পথ তৈরি করে দেয়। সঠিক মনোভাব নিয়ে বিকল্প পথ অনুসন্ধান করে এগিয়ে যেতে পারলেই কাঙ্খিত সফলতা ধরা দিবে।

ঝুঁকি ছাড়া সাফল্য অসম্ভব
জীবনে সফলতা চাইলে ঝুঁকি ছাড়া তা কখনো আসবে না। তাই সফলতার প্রথম পদক্ষেপই হলো ঝুঁকি নেয়া। যে যত বেশি ঝুঁকি নিতে জানে সে ততটাই সফলতার অংশিদার হতে পারে। সফল হতে গেলে অবশ্যই ঝুঁকির সম্মুখীন হতে হবে। ঝুঁকি ছাড়া বিশ্বের কোনো ব্যবসায়ীই সাফল্য অর্জন করতে পারেননি। তবে যখন তখন ঝুঁকি নেয়া চলবে না। সাবধানতা অবলম্বন করে ঝুঁকি নিতে হবে। পিছিয়ে যাওয়ার চিন্তা কখনোই করা যাবে না। নিজের ওপর আত্মবিশ্বাস রেখেই ঝুঁকিগুলোর মুখোমুখি হয়ে ব্যবসায় সাফল্য অর্জন করতে হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন