ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- বেলাশর এলাকার সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)। তারা সবাই বেলাশর এলাকার বাসিন্দা।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ।

নিহতদের স্বজনরা জানান, তারা দুপুর ১২টার দিকে কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হন। ছয়জন মিলে দুটি মোটরসাইকেলে চাঁদপুরে আসছিলেন। হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস প্রথমে মোটরসাইকেলটিকে এক পাশ থেকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় পড়ে যান। এ সময় বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই এসে দেখি দুজনের মরদেহ পড়ে আছে। তাদের ওপর দিয়ে বাস চলে যাওয়ায় দুজনেরই মাথা থেঁতলে গেছে। একজন কিছুক্ষণ জীবিত থাকলেও অল্প সময়ের ভেতরে তারও মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ বাজার থেকে বাস ও চালককে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

আনন্দবাজার/এজে

সংবাদটি শেয়ার করুন