প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় পাবলিক ট্রান্সপোর্ট চালু করলো সিলিকন ভ্যালিভিত্তিক প্রতিষ্ঠান উবার। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে মিলে সার্ভিসটি শুরুর ঘোষণা দিয়েছেন উবারের প্রধান নির্বাহী দারা খশরুশাহী।
মঙ্গলবার দ্বিতীয়বারের মতো ভারত সফরে এসে এ সেবাটির উদ্বোধন করেন খসরুশাহী। এসময় তিনি জানান, দিল্লির ২০০ মেট্রো স্টেশনে সুবিধাটি পাওয়া যাবে। খসরুশাহী জানান, “আমরা এশিয়ায় প্রথমবারের মতো দিল্লিতে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে উবারকে যুক্ত করলাম।”
কারণ জানতে চাইলে তিনি জানান, একটা বড় অংশ এখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন। যারা আমাদের ব্যবসার একটা অংশ হতে পারেন। এছাড়া উবার মানুষের যাতায়াতকে সহজ করে, তাদের পরিকল্পনাকে সহজ করতে বাড়ির আঙিনা থেকে তার গন্তব্যে পৌঁছাতে যেন কোনো প্রকার ঝামেলায় পড়তে না হয় সেই ব্যবস্থা করছে বলে জানায়।
উবার কর্তৃপক্ষ কর্তৃক জানা যায়, উবার পাবলিক ট্রান্সপোর্ট ফিচারটি উবারের অন্যান্য ফিচার যেমন উবার ইটসের মতো ইন্টিগ্রেটেড থাকবে। এই অ্যাপসে প্রবেশ করে এর ব্যবহারকারীরা তাদের গন্তব্য ও অবস্থান নির্ধারণ করবে। মেট্রোতে মোট ২১০টি গন্তব্য যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে উবার।
আনন্দবাজার/শাহী
