ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়তে আগ্রহী মালয়েশিয়া

বাংলাদেশে নিজেদের অর্থনৈতিক অঞ্চল তৈরিতে আগ্রহী মালোশিয়া। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাথে এক সাক্ষাতে মালয়েশিয়ার প্রতিনিধিরা এ তথ্য জানান।

বিডা জানান, গ্রিনলেন্ড গ্রুপ, টিটিজায়া,ওয়ান লিন চেম্বার অব কমার্স, বিআরসি গ্লোবালের আাট সদসেস্যর এক প্রতিনিধির দল বিডা কার্যালয়ে নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতে বিডার পরিচালক মো. আরিফুল হক ইনভেস্টমেন্ট ক্লাইমেট অ্যান্ড অপরচুনিটিজ ইন বাংলাদেশ নামক ভিজুয়াল পাওযার পয়েন্ট উপস্থাপনাসহ বিনিযোগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধি দলের কাছে মো. সিরাজুল ইসলাম বাংলাদেশের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধির বিশাল বাজারের ঝুঁকিহীন বিনিয়োগের জায়গা।

মালয়েশিয়ান প্রতিনিধি দল আলোচনাকালে বাংলাদেশের ক্রম অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এবং বিডার সার্বিক সহযোগিতা কামনা করে।

তখন তারা বাংলাদেশে নিজেদের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার কথা জানান। এর পরিপ্রেক্ষিতে বিডার নির্বাহী চেযরম্যান মােলয়েশিয়ার প্রতিনিধি দলকে বলেন, বিনিয়োগকারিদের উন্নত মানের বিনিযয়াগ সেবা দেয়ার জন্য বিডা সবসময় বিনিয়োগকারীদের পাশেই আছে।

আনন্দবাজার/এফ

সংবাদটি শেয়ার করুন