ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটিশ বাংলাদেশিরা বিনিয়োগে আগ্রহী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান জানান , যুক্তরাজ্যে বসবাসরত পাঁচ লাখের বেশি ব্রিটিশ বাংলাদেশী নাগরিকেরা বাংলাদেশে বিনিয়েগ করতে আগ্রহী ।

বিডা কার্যালয়ে নির্বাহী চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার সূচনালগ্ন থেকেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ঐতিহাসিক ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সবসময়ই পাশে থাকতে চায় যুক্তরাজ্য।

বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, যুক্তরাজ্য সবসময়ই বাংলাদেশে বিদেশী বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে অন্যতম দেশ। বেসরকারি অনেক খাতে যুক্তরাজ্যের বিনিয়োগের চিত্র তুলে ধরে, বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ দিন দিন উন্নত হচ্ছে, আর আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এ সময় তিনি যুক্তরাজ্যকে বিপুল পরিমাণে বিনিয়োগের আহ্বান করেন।

আলোচনাকালে রবার্ট চ্যাটারটন ডিকসন, বলেন যুক্তরাজ্যে পাঁচ লাখের বেশি ব্রিটিশ বাংলাদেশী বসবাস করছে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এ সময় তারা বিশ্বব্যাপী ব্র্যান্ড বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করেন।

এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সবসময়ই পাশে থাকতে চায় যুক্তরাজ্য। বিশ্বে প্রভাবশালী বিনিয়োগকারীদের কাছে যুক্তরাজ্য ব্র্যান্ড বাংলাদেশের অবস্থান তুলে ধরবে।

আনন্দবাজার/ফাহির

সংবাদটি শেয়ার করুন