করোনাভাইরাস মোকাবিলায় দেশে নতুন করে ৫ হাজার ৫৪ জনকে চাকরি দিয়েছে সরকার। জ্যেষ্ঠ নার্স হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্সের জন্য চিঠি দেয়া হয়েছিল।
আননন্দবাজার/শহক




