বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শুধু চীনের গুয়াংজু ছাড়া সব রুটেই বন্ধ থাকবে ফ্লাইট চলাচল।
সোমবার এ তথ্য নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে রোধে এর আগে চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে চলাচলকারী ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা এসেছিল। তবে এবার সিদ্ধান্ত এলো চীনের গুয়াংজু বাদে বাকি সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার।
আনন্দবাজার/এস.কে




