ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে যেকোনো সময় করোনা সংক্রমণ হতে পারে

সারাবিশ্বে এখব মহামারি আকারে ছড়িয়ে পড়ছে নভেল করোনা ভাইরাস। বিশ্ব পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশেও যেকোন সময় এর সংক্রমণ হতে পারে। তবে এতে আতংকিত হবার কিছু নেই বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডাক্তার মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

আজ শনিবার (৭ মার্চ) দুপুরে, মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা নিয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি।

তিনি আরো জানান, দেশে একশ’ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে, এদের মধ্যে কারো করোনা ধরা পড়েনি। এছাড়া যারা করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরামর্শও দিয়েছেন তিনি। একইসাথে যাদের শ্বাসকষ্ট রয়েছে হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেন তিনি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন