ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায় ১২শ’ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

সম্প্রতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংকট মোকাবিলায় ১২শ’ কোটি ডলার অনুদান দেবে বিশ্ব ব্যাংক। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সদস্য দেশগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই অর্থ ব্যয় করা হবে।

এখন পর্যন্ত ৭২টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৮০১ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০১ জন।

এছাড়া এই অর্থ ব্যয় করা হবে উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, মহামারী থেকে মানুষকে রক্ষা করার জন্য আরও ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, রোগের নজরদারি জোরদার এবং অর্থনীতির ওপর চাপ কমাতে বেসরকারি খাতের সঙ্গে একাত্ম হযে কাজ করতে।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন