ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১২ ফেব্রুয়ারি ভোট দিন, উৎসবমুখর করে পালন করুন : শফিক রেহমান

যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান বলেছেন, যে কোনোভাবে ১২ ফেব্রুয়ারি নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সবাইকে আশ্বাস দিয়েছেন এবং বারবার বলছেন, ওই নির্বাচন হবে আনন্দমুখর ও উৎসবমুখর। আমিও সেটিই চাই, তবে সেটার জন্য সবার সহযোগিতা অপরিহার্য।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন। শফিক রেহমান আরও বলেন, ভোটের দিন পুলিশবাহিনী যেন একটি ইতিবাচক ভূমিকা রাখে, সেটাই তিনি আশা করেন।

তিনি প্রত্যাশা করেন, ভোটকেন্দ্রগুলো সত্যিই উৎসবমুখর হয়ে উঠুক এবং সবাই সপরিবারে ভোট দিতে কেন্দ্রে যাক। তিনি সতর্ক করেছেন, শোকসভাকে অর্থবহ ও শক্তিশালী রূপ দিতে হলে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সহিংসতার মাধ্যমে জাতির নির্বাচনের আশা নষ্ট করা যাবে না।

আজ বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় সভাপতিত্ব করেছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন, এবং অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন আশরাফ কায়সার ও কাজী জেসিন।

শোকসভায় দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন