ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় মানবাধিকার কমিশনে নতুন চেয়ারম্যান খুঁজছে প্রশাসন

সরকার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে। বুধবার (১৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত (বায়োডাটা) এবং পাসপোর্ট সাইজের একটি ছবি জমা দেবেন। এই প্রক্রিয়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬ অনুযায়ী সম্পন্ন হবে।

আগ্রহী প্রার্থীদের ২৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইল (secretary@legislativediv.gov.bd) মারফত জমা দিতে হবে। কাগজপত্র জমা দেওয়ার ঠিকানা হলো: সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কক্ষ নম্বর ৬২৮, ভবন নম্বর ০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সংবাদটি শেয়ার করুন